মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (বাইক অ্যাম্বুলেন্স)
Job Description
বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন একটি প্রকল্পঃ বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট) এর যানবাহন ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করছে এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস লিমিটেড। আপনি যদি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জীবনরক্ষাকারী জনসেবামূলক ব্যবস্থায় অবদান রাখতে আগ্রহী হন, তবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (বাইক অ্যাম্বুলেন্স) পদে আবেদন করুন।
কর্মস্থল: ঢাকা সিটি করপোরেশন এর আওতাধীন এলাকা।
পদের দায়িত্বসমূহ:
মোটরসাইকেল ব্যবহার করে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে হবে এবং দুর্ঘটনাস্থলে আহত ব্যক্তির দ্রুত প্রাথমিক মূল্যায়ন করতে হবে।
প্রয়োজন অনুযায়ী প্রাথমিক ক্লিনিক্যাল সহায়তা প্রদান করতে হবে এবং নিকটবর্তী স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে স্থানান্তর সমন্বয়ে সহায়তা করতে হবে।
দায়িত্বপ্রাপ্ত বাইক, বহনযোগ্য মেডিকেল কিট এবং অন্যান্য সাড়া-প্রদানের সরঞ্জাম সবসময় ব্যবহারের উপযোগী অবস্থায় রাখতে হবে।
প্রতিটি সাড়ার সময়, GPS অবস্থান, ক্লিনিক্যাল পর্যবেক্ষণ এবং প্রদত্ত সহায়তার বিস্তারিত নথিভুক্ত করতে হবে।
রাইডিং সেফটি এবং জরুরি সেবা-উভয় ক্ষেত্রের দায়িত্ব সম্পর্কিত চলমান প্রশিক্ষণ ও শেখার কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে।
Education
সরকারি/সরকার অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (MATS) থেকে উত্তীর্ণ হতে হবে এবং হালনাগাদ BMDC নিবন্ধন থাকতে হবে।
বৈধ মোটরসাইকেল ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
Additional Requirements
- Age At least 20 years
সকল ধরণের পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে সক্ষম।
রাইডিং ও জরুরি সেবা উভয় দায়িত্ব পালনে আগ্রহী।
How to Apply
*প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আবেদনের শেষ তারিখের আগেই একাধিক সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে এবং উপযুক্ত প্রার্থী পাওয়া গেলে তাকে নির্বাচন করে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।
Send your CV to the given email career@mpower-social.com
আপনার সিভি আমাদের সঙ্গে সাক্ষাতের আগে আপনার প্রথম পরিচয় বহন করবে। তাই সময় নিয়ে এমনভাবে সিভি প্রস্তুত করুন, যাতে এই বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনার যোগ্যতা ও অর্জনগুলো স্পষ্টভাবে উঠে আসে এবং "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (বাইক অ্যাম্বুলেন্স)" উল্লেখ করে আপনার সিভি career@mpower-social.com ঠিকানায় ই-মেইল করুন অথবা বাড়ি নং-৮ই, রোড নং-৮১, গুলশান-২, ঢাকা-১২১২ এই ঠিকানায় জমা দিন ৩০ জুন, ২০২৬ -এর মধ্যে।