Back to Career Hub

ড্রাইভার (বিএলএস অ্যাম্বুলেন্স)

mPower Social Enterprises Ltd.
Anywhere in Bangladesh Driver Contract NA Not disclosed 150 vacancy Posted Jun 16, 2026 Deadline Jun 30, 2026

Job Description

বাংলাদেশ সরকারের সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন একটি প্রকল্পঃ বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প (বাংলাদেশ রোড সেফটি প্রজেক্ট) এর যানবাহন ব্যবস্থাপনা কার্যক্রম বাস্তবায়ন করছে এমপাওয়ার সোশ্যাল এন্টারপ্রাইজেস লিমিটেড। আপনি যদি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জীবনরক্ষাকারী জনসেবামূলক ব্যবস্থায় অবদান রাখতে আগ্রহী হন, তবে ড্রাইভার (বিএলএস অ্যাম্বুলেন্স) পদে আবেদন করুন।
কর্মস্থল: নির্বাচিত জাতীয় মহাসড়কসংলগ্ন সেন্ট্রাল, হাব ও সাইট অফিসসমূহ। (যেসকল জেলায় অফিসসমূহ অবস্থিতঃ গাজীপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, নাটোর, রাজশাহী, গাইবান্ধা, বগুড়া, রংপুর ও ময়মনসিংহ।)
পদের দায়িত্বসমূহ:

  • ডিসপ্যাচ অ্যালার্ট পাওয়ার সঙ্গে সঙ্গে দ্রুত সাড়া দিয়ে মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের জরুরি ঘটনাস্থলে পৌঁছে দিতে হবে।

  • রোগীকে নিরাপদে অ্যাম্বুলেন্সে তুলতে সহায়তা করতে হবে এবং দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে নির্ধারিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে দ্রুত পৌঁছে দেওয়া নিশ্চিত করতে হবে।

  • দায়িত্ব শুরুর আগে যানবাহনের প্রয়োজনীয় পরীক্ষা করতে হবে এবং অ্যাম্বুলেন্সের পরিচ্ছন্নতা, জ্বালানি প্রস্তুতি ও মৌলিক রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে।

  • যেকোনো যান্ত্রিক ত্রুটি, নিরাপত্তাজনিত সমস্যা বা কার্যক্রমগত ঘাটতি বিলম্ব না করে সংশ্লিষ্ট সুপারভাইজারকে জানাতে হবে।

  • গাড়ির লগবুক সংরক্ষণ করতে হবে এবং যাত্রার তথ্য লিপিবদ্ধ করতে হবে।

Education

    • JSC
  • পেশাদার ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে।

Additional Requirements

  • Age At least 18 years
  • নিরাপদ ড্রাইভিং পদ্ধতি অনুসরণ করা।

  • জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া।

  • পেশাদার আচরণ সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান রাখা।

How to Apply

*প্রার্থীদের যত দ্রুত সম্ভব আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। আবেদনের শেষ তারিখের আগেই একাধিক সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠিত হবে এবং উপযুক্ত প্রার্থী পাওয়া গেলে তাকে নির্বাচন করে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

Send your CV to the given email career@mpower-social.com

আপনার সিভি আমাদের সঙ্গে সাক্ষাতের আগে আপনার প্রথম পরিচয় বহন করবে। তাই সময় নিয়ে এমনভাবে সিভি প্রস্তুত করুন, যাতে এই বিজ্ঞপ্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আপনার যোগ্যতা ও অর্জনগুলো স্পষ্টভাবে উঠে আসে এবং "মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (বিএলএস অ্যাম্বুলেন্স)" উল্লেখ করে আপনার সিভি career@mpower-social.com ঠিকানায় ই-মেইল করুন অথবা বাড়ি নং-৮ই, রোড নং-৮১, গুলশান-২, ঢাকা-১২১২ এই ঠিকানায় জমা দিন ৩০ জুন, ২০২৬ -এর মধ্যে।

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh