Back to Career Hub

ড্রাইভার

Aurora specialized hospital
Kakrail Driver Full Time 3 to 5 years Not disclosed 1 vacancy Posted Jul 28, 2026 Deadline Aug 27, 2026

Job Description

কর্মঘণ্টা: ফুল-টাইম (রোস্টার ভিত্তিক)

দায়িত্ব ও কর্তব্য (Job Responsibilities)

  • হাসপাতালের গাড়ি (কার, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্স ইত্যাদি) নিরাপদ ও দায়িত্বশীলভাবে চালানো।

  • রোগী, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের প্রয়োজনীয় মালামাল নির্ধারিত সময়ে যথাস্থানে পৌঁছে দেওয়া।

  • জরুরি রোগী পরিবহনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা।

  • প্রতিদিনের গাড়ির লগবুক সংরক্ষণ এবং মাইলেজ, জ্বালানি ব্যবহার ও সার্ভিসের তথ্য রেকর্ড করা।

  • নিয়মিত গাড়ির অবস্থা পরীক্ষা করা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা। সকল ট্রাফিক আইন, নিরাপত্তা বিধি এবং হাসপাতালের নীতিমালা মেনে চলা।

  • গাড়ি সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন ও ব্যবহারের উপযোগী রাখা।

  • গাড়িতে কোনো যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনা ঘটলে দ্রুত হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করা।

Experience

  • 3 to 5 years
  • The applicants should have experience in the following business area(s): Hospital, Healthcare Startup

Education

    • SSC
    • HSC
  • স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান হতে ন্যূনতম এসএসসি/এইচএসসি বা সমমান

Additional Requirements

  • Age 25 to 40 years
  • ন্যূনতম ৩-৫ বছরের পেশাগত ড্রাইভিং অভিজ্ঞতা (হাসপাতালে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে)

  • হাসপাতালভিত্তিক ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • ঢাকার বিভিন্ন সড়ক এবং আশেপাশের জেলার রাস্তাঘাট সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

  • শারীরিকভাবে সুস্থ এবং প্রয়োজনে রোস্টার অনুযায়ী, সাপ্তাহিক ছুটির দিন বা জরুরি সময়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • সৎ, বিশ্বস্ত, দায়িত্বশীল এবং রোগীবান্ধব মনোভাবসম্পন্ন হতে হবে।

  • বৈধ Professional Driving License থাকতে হবে।

  • সড়ক পরিবহন আইন ও ট্রাফিক নিয়ম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

  • প্রাইভেট কার, মাইক্রোবাস ও অ্যাম্বুলেন্স চালানোর বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • যানবাহনের দৈনন্দিন রক্ষণাবেক্ষণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং প্রাথমিক যান্ত্রিক সমস্যা সম্পর্কে ধারণা থাকতে হবে।

  • যানবাহনের বিভিন্ন যন্ত্রাংশ (Parts) সম্পর্কে ন্যূনতম জ্ঞান থাকতে হবে।

  • সময়ানুবর্তী, সৎ, দায়িত্বশীল ও শৃঙ্খলাবদ্ধ হতে হবে।

  • রোগী, চিকিৎসক ও হাসপাতালের অন্যান্য কর্মীদের সঙ্গে ভদ্র ও আন্তরিক আচরণ করতে সক্ষম হতে হবে।

Compensation & Other Benefits

    • সুযোগ-সুবিধা: হাসপাতালের নীতিমালা অনুযায়ী

How to Apply

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), আবেদনপত্র (Cover Letter/Application), সকল শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি, বৈধ Professional Driving License-এর কপি এবং সাম্প্রতিক তোলা ১ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করে নিম্নোক্ত ঠিকানায় ই-মেইল অথবা সরাসরি হার্ডকপি জমা দিতে হবে।ই-মেইল: career@aurora.hospitalঅথবাব্যবস্থাপনা পরিচালকঅরোরা স্পেশালাইজড হাসপাতাল১৯/১, কাকরাইল, ঢাকা-১০০০।

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh