Back to Career Hub

ওয়ারিং মিস্ত্রি (সারা এক্সপ্রেস)

JSK Group
Dhaka, Noakhali Audiometry Technician Full Time Office At least 10 years Not disclosed 1 vacancy Posted Jun 28, 2026 Deadline Jul 27, 2026

Job Description

চাকরির প্রেক্ষাপট

সারা এক্সপ্রেস ঢাকা–নোয়াখালী রুটে পরিচালিত বাসসমূহের বৈদ্যুতিক (Auto Electrical) কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কিছু সংখ্যক দক্ষ, দায়িত্বশীল ও অভিজ্ঞ ওয়ারিং মিস্ত্রি নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে বাসের বৈদ্যুতিক সংযোগ, ড্যাশবোর্ড, লাইটিং সিস্টেম, স্টার্টিং ও চার্জিং সিস্টেমের ত্রুটি দ্রুত শনাক্ত ও সমাধান করতে সক্ষম হতে হবে।

দায়িত্বসমূহ

  • বাসের সম্পূর্ণ বৈদ্যুতিক ওয়্যারিং, সার্কিট ও সংযোগ পরীক্ষা, মেরামত এবং সংযোজন করা।

  • অল্টারনেটর, স্টার্টার মোটর, ব্যাটারি, রিলে, ফিউজ ও চার্জিং সিস্টেমের ত্রুটি শনাক্ত ও মেরামত করা।

  • হেডলাইট, টেইল লাইট, ইন্ডিকেটর, ব্রেক লাইট, হর্ন ও অন্যান্য ইলেকট্রিক্যাল যন্ত্রাংশ সচল রাখা।

  • ড্যাশবোর্ডের ডিজিটাল সিগন্যাল, ইন্ডিকেটর ও সতর্কতামূলক বার্তা (Warning Signal) সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

  • প্রয়োজন অনুযায়ী নতুন বৈদ্যুতিক সংযোগ ও ওয়্যারিং স্থাপন করা।

  • শর্ট সার্কিট ও অন্যান্য বৈদ্যুতিক ত্রুটি দ্রুত শনাক্ত ও সমাধান করা।

  • বাসের এসি, ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জামের কার্যকারিতা নিশ্চিত করা (যেখানে প্রযোজ্য)।

  • পরিবহন সুপারভাইজার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করা।

  • মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত তথ্য ও রেকর্ড সংরক্ষণ করা।

  • কর্মস্থলের নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বজায় রাখা।

  • প্রয়োজনীয় যন্ত্রাংশের ব্যবহার ও প্রতিস্থাপন সম্পর্কে পরামর্শ প্রদান করা।

Experience

  • At least 10 years
  • The applicants should have experience in the following business area(s): Transport Service

Education

    • JSC
    • 8 Pass

Additional Requirements

  • Age At least 20 years
  • Only Male

অভিজ্ঞতা

  • বাস অথবা অন্যান্য ভারী যানবাহনের ইলেকট্রিক্যাল ও ওয়্যারিংয়ের কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

  • Hino 1J, মার্সিডিজ, অশোক লেল্যান্ড এবং অন্যান্য পরিবহন খাতের যানবাহনের ইলেকট্রিক্যাল সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • ডিজিটাল ড্যাশবোর্ড ও ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম সম্পর্কে বাস্তব ধারণা থাকতে হবে।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা

  • অটো ইলেকট্রিক্যাল ও ওয়্যারিং সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে।

  • বৈদ্যুতিক ত্রুটি দ্রুত শনাক্ত ও সমাধান করার সক্ষমতা থাকতে হবে।

  • সার্কিট ডায়াগ্রাম বুঝে কাজ করার সক্ষমতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

  • দায়িত্বশীল, সৎ ও বিশ্বস্ত হতে হবে।

  • জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও কার্যকর ব্যবস্থা নেওয়ার সক্ষমতা থাকতে হবে।

অন্যান্য শর্তাবলি

  • প্রতিষ্ঠানের নিয়ম-কানুন ও শৃঙ্খলা মেনে চলতে হবে।

  • প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত সময় কাজ করার মানসিকতা থাকতে হবে।

  • প্রতিষ্ঠানের যন্ত্রপাতি ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

Skills & Expertise

cooperative,Electrical,Hardworking and Passionate. Punctual,Honest and dedicated,Maintenance,Organized and Disciplined,Problemsolving skills.,Professionalism,Teamwork,Working under pressure

Compensation & Other Benefits

    বেতন ও অন্যান্য সুবিধাদি

    • আকর্ষণীয় বেতন (অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে নির্ধারিত)

    • বন্ধুত্বপূর্ণ ও পেশাদার কর্মপরিবেশ

    • কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh