সমন্বিত এগ্রিকালচার ফার্ম ম্যানেজার (Integrated Agriculture Farm Manager)
Job Description
১. কৃষি ফার্ম ব্যবস্থাপনা
দেশের বিভিন্ন এলাকার জমির মাটি পর্যবেক্ষণ করে উপযোগী ফসল নির্বাচন
বীজ, চারা, কলম, জৈব সার ইত্যাদির উৎস অনুসন্ধান এবং সরবরাহ নিশ্চিত করা
ফসল/পশু/মাছ (যা প্রযোজ্য) সংক্রান্ত দৈনন্দিন কার্যক্রম তদারকি
চাষাবাদ, বপন, সেচ, সার প্রয়োগ ও ফসল সংগ্রহের সময়সূচি ঠিক করা
জমি ও ফার্মের সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা।
২. গবাদি পশু ব্যবস্থাপনা
গরু, ছাগল, দুম্বা, ভেড়া পশুর খাদ্য, স্বাস্থ্য পর্যবেক্ষণ, অসুস্থতা শনাক্ত সহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা ও সময়সূচি তদারকি
টিকাদান, ডিওয়ার্মিং ও বায়োসিকিউরিটি নিশ্চিত করা
মোটা তাজাকরণ, প্রজনন, দুধ উৎপাদন মনিটরিং।
৩. ফার্ম অপারেশন
শ্রমিকদের কাজ বণ্টন ও নির্দেশনা প্রদান সহ উপস্থিতি ও কাজের মান পর্যবেক্ষণ এবং নতুন শ্রমিকদের প্রশিক্ষণ দেওয়া।
ফসল/পণ্য উৎপাদনের মান বজায় রাখা
রোগবালাই ও পোকামাকড় পর্যবেক্ষণ প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া সহ ক্ষতি কমানো এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করণ।
শেড/খামার পরিষ্কার-পরিচ্ছন্নতা ও স্যানিটেশন তদারকি
প্রাণিস্বাস্থ্য ও ফার্ম সেফটি স্ট্যান্ডার্ড মেনে চলা সহ রোগ ছড়ানো রোধে বায়োসিকিউরিটি ব্যবস্থা বাস্তবায়ন।
৪. সরঞ্জাম ও উপকরণ ব্যবস্থাপনা
বীজ, সার, কীটনাশক ও যন্ত্রপাতির হিসাব রাখা ও প্রয়োজন অনুযায়ী মালামাল সংগ্রহের সুপারিশ করা এবং যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা
খাদ্য, ওষুধ ও সরঞ্জামের স্টক ম্যানেজমেন্ট এবং খরচ নিয়ন্ত্রণ ও অপচয় কমানো।
৫. রিপোর্টিং ও ডকুমেন্টেশন
· দৈনিক/সাপ্তাহিক কাজের রিপোর্ট তৈরি এবং উৎপাদন, খরচ ও আয়ের হিসাব সংরক্ষণ
· ম্যানেজমেন্টকে নিয়মিত রিপোর্ট দেওয়া।
৬. নিরাপত্তা ও শৃঙ্খলা
ফার্মে নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিতকরণ সহ শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা ও প্রশিক্ষনের ব্যবস্থা করা।
Experience
- 8 to 12 years
- The applicants should have experience in the following business area(s): Agro based firms (incl. Agro Processing/Seed/GM), Group of Companies, Agro based Startup
Education
- Bachelor of Science (BSc) in Agriculture, Animal Husbandry
কৃষি ও গবাদি পশু পালন বিষয়ে প্রশিক্ষণ বা সংশ্লিষ্ট কোর্স সম্পন্নকারীরা অগ্রাধিকারযোগ্য।
বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
Additional Requirements
- Age 35 to 45 years
- Only Male
দেশের বিভিন্ন এলাকার মাটির উৎপাদনশীলতা সম্পর্কে বাস্তব ধারনা
সমন্বিত ফার্ম ব্যবস্থাপনায় বাস্তব জ্ঞান
শ্রমিক পরিচালনার দক্ষতা
হিসাব ও রিপোর্ট লেখার সক্ষমতা, সততা, দায়িত্ববোধ ও নেতৃত্বগুণ ও সমস্যা সমাধানে দক্ষতা
দেশের বিভিন্ন এলাকায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
Compensation & Other Benefits
- Provident fund,Tour allowance,Mobile bill,Insurance,Credit card,Medical allowance
- Festival Bonus: 2
অন্যান্য সুযোগ-সুবিধা কোম্পানির পলিসি অনুযায়ী।