Back to Career Hub

ইনজেকশন/ব্লো মোল্ডিং মেশিন অপারেটর

BRB Cables Industry ltd.
Anywhere in Bangladesh Pharmaceutical Production/Operation Full Time Office At least 3 years Not disclosed 1 vacancy Posted Nov 26, 2026 Deadline Dec 05, 2026

Job Description

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বহুমুখী উৎপাদনকারী প্রতিষ্ঠান বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিঃ ISO 9001:2015, ISO 14001:2015 এবং ISO 45001:2018 সনদপ্রাপ্ত; এছাড়া আমরা যুক্তরাজ্য থেকে ROHS কমপ্লায়েন্স সনদও অর্জন করেছি। আমরা এমন কিছু গতিশীল, কৌশলগত চিন্তাসম্পন্ন এবং ফলাফল-কেন্দ্রিক পেশাজীবিদের খুঁজছি, যারা নিজ নিজ দক্ষতা কাজে লাগিয়ে কার্যক্রমের উৎকর্ষ সাধন ও টেকসই ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনে ভূমিকা রাখবেন। সেই আলোকে আমরা আমাদের কারখানায় কাজের জন্য নিম্নবর্ণিত পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে দরখাস্ত আহবান করছি:-

পালনীয় দায়-দায়িত্ব

  • মেশিন সেট-আপ ও নির্দিষ্ট নিয়ম নিরাপদ ও দক্ষতার সাথে পরিচালনা করা।

  • জব স্লিপ অনুযায়ী ডাই বা মোল্ড সেট করা এবং তাপমাত্রা, চাপ, ভলিউম ও সাইকেল টাইম ঠিক করা।

  • হপারে প্লাষ্টিক দানা লোড করা এবং প্রয়োজন অনুযায়ী কালার, পিগমেন্ট মাস্টার ব্যাচ মিশানো।

  • মোক্স থেকে তৈরী হওয়া পণ্য বের করা এবং ছুড়ি বা প্রয়োজনীয় হ্যান্ড টুলস দিয়ে অতিরিক্ত প্লাস্টিক ছাঁটাই করা

  • তৈরী হওয়া পণ্য সঠিক মাপ, গঠন ও মানে ঠিক আছে কি না তা পরীক্ষা করা এবং ত্রুটি থাকলে চিহ্নিত করা।

  • মেশিনের ছোটণ্ডখাট যান্ত্রিক বা অপারেশনাল সমস্যা সমাধান করা। 1

  • সহায়ক যন্ত্রপাতি যেমন- চিলার, এয়ার কম্প্রেসার ও রিমিক্সার মেশিন নিয়ম মত পরিচালনা করা।

  • মেশিন ও কাজের পরিবেশ পরিস্কার রাখা এবং নিয়মিত রক্ষনাবেক্ষন কাজে সহায়তা করা।

Experience

  • At least 3 years
  • The applicants should have experience in the following business area(s): Electric Wire/Cable

Education

  • এসএসসি/দাখিল/ভকেশনাল/এইচএসসি/ডিপ্লোমা/বিএসসি

Additional Requirements

  • Age 25 to 30 years
  • সংশ্লিষ্ট কাজে কম পক্ষে ৩ (তিন) বছরের অভিজ্ঞতা

How to Apply

বি:দ্র:যাদের সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা নেই তাদেরকে অহেতুক আবেদন না করার জন্য অনুরোধ করা হলোঅত্র প্রতিষ্ঠানে ইতিপুর্বে চাকুরী করেছেন এবং যিনি ইতিমধ্যে সিভি জমা দিয়েছেন এমন ব্যক্তিও বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদন করতে পারবেন।অন্যান্য সংবাদপত্রে আরও ২টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অনুগ্রহ করে এই বিজ্ঞপ্তি গুলো নিয়ে সন্দেহ বা বিভ্রান্তি পোষণ করবেন না।আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ পত্রের ফটোকপি, অভিজ্ঞতার সনদসহ প্রত্যাশিত বেতন ও যোগাযোগের জন্য মোবাইল/ফোন নম্বর উল্লেখ করতঃ পূর্ণ জীবন বৃত্তান্ত সম্বলিত আবেদনপত্র আগামী ০৫.১২.২০২৬ তারিখের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক, বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লিঃ, বিসিক শিল্প নগরী, কুষ্টিয়া এই ঠিকানায় অথবা ই-মেইল : brbcables@gmail.com এর মাধ্যমে পৌঁছাতে হবে। ইন্টারভিউ-এর স্থান: প্রধান কার্যালয়, বিসিক, কুষ্টিয়া।

ব্যবস্থাপনা পরিচালক, বি আর বি কেবল ইন্ডাস্ট্রিজ লি:, বিসিক শিল্প নগরী, কুষ্টিয়া।

ইন্টারনেট নেই। সংযোগ এলে আবার ব্যবহার করতে পারবেন।
ছেড়ে দিলে রিফ্রেশ হবে