Back to Career Hub

ব্যবস্থাপক (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন)

Bangladesh Jewllers Association - (BAJUS)
Dhaka Marketing/Sales Full Time Office 4 to 5 years Not disclosed 1 vacancy Posted Nov 11, 2026 Deadline Nov 21, 2026

Job Description

কর্মস্থল: বাজুস কেন্দ্রীয় কার্যালয়, ঢাকা।

প্রধান দায়িত্বসমূহ:

  • সংগঠন ও মেম্বার সার্ভিস: বাজুসের পরিচালনা পর্ষদ এবং সদস্যভুক্ত জুয়েলারি ব্যবসায়ীদের সাথে সমন্বয় রেখে ইন্টারনাল ও এক্সটারনাল কমিউনিকেশন পরিচালনা করা।

  • ব্র্যান্ডিং ও প্রমোশন: বাংলাদেশের জুয়েলারি খাতের উন্নয়ন, সম্ভাবনা এবং জুয়েলারি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বাজুসের নানামুখী উদ্যোগ ও প্রচারণা সফলভাবে বাস্তবায়ন করা।

  • ডিজিটাল ও মিডিয়া মনিটরিং: প্রতিদিন জুয়েলারি খাত ও বাজুস সম্পর্কিত সকল সংবাদ পর্ষবেক্ষন করা এবং বাজুসের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্যবস্থাপনা করা।

  • মিডিয়া ম্যানেজমেন্ট: প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং বাজুসের ইতিবাচক ভাবমূর্তি রক্ষা ও তুলে ধরা।

  • প্রেস রিলিজ ও কনটেন্ট তৈরি: বাজুসের সকল সংবাদ বিজ্ঞপ্তি (Press Release), বক্তব্য, মিডিয়া ব্রিফিং কনটেন্ট এবং প্রাতিষ্ঠানিক বার্তা তৈরি ও প্রেরণ করা।

  • ইভেন্ট ও প্রেস কনফারেন্স পরিচালন: সংবাদ সম্মেলন, সেমিনার, জুয়েলারি এক্সপো এবং সাংগঠনিক ও ব্যবসায়িক ইভেন্ট আয়োজনে মিডিয়া কভারেজ ও প্রচারণা নিশ্চিত করা।

Experience

  • 4 to 5 years
  • The applicants should have experience in the following business area(s): Jewelry/Gem, Newspaper/Magazine, Satellite TV, Public Relation Companies

Education

  • যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে জার্নালিজম/গণযোগাযোগ ও সাংবাদিকতা, পাবলিক রিলেশনস (PR), মার্কেটিং বা প্রাসঙ্গিক বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর।

Additional Requirements

  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে (মিডিয়া, পিআর এজেন্সি বা করপোরেট কমিউনিকেশন) সর্বনিম্ন ৪ থেকে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

  • জাতীয় পর্যায়ের বাণিজ্য সংগঠন, এসোসিয়েশন বা করপোরেট হাউসে কাজের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

  • প্রযুক্তিগত দক্ষতা: সোশ্যাল মিডিয়া ও মিডিয়া ম্যানেজমেন্ট-সংশ্লিষ্ট আধুনিক ডিজিটাল টুলস, সফটওয়্যার, প্রযুক্তি ও প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহারে দক্ষ এবং বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে।

  • ভাষাগত ও লিখন দক্ষতা: বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার ও নিখুঁতভাবে প্রেস রিলিজ, রিপোর্ট এবং বক্তব্য লেখার দক্ষতা।

  • মিডিয়া নেটওয়ার্ক: দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক, টিভি চ্যানেল এবং নিউজ পোর্টালের ক্রাইম/ বিজনেস রিপোর্ট প্রদানকারী সাংবাদিকদের সাথে নেটওয়ার্ক ও যোগাযোগ থাকা আবশ্যক।

  • MS Office ও ডিজিটাল মিডিয়া ব্যবস্থাপনায় পারদর্শিতা।

Skills & Expertise

Digital Marketing (Social Media Marketing), MS Office

Compensation & Other Benefits

    • আকর্ষণীয় বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

    • প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ছুটি, উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রুপ ইন্স্যুরেন্সসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

How to Apply

আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV), ছবি ও কভার লেটার ২১ নভেম্বর ২০২৬-এর মধ্যে নিম্নোক্ত ই-মেইলে পাঠানোর জন্য অনুরোধ করা হলো।ইমেইল পাঠানোর ঠিকানা: info@bajus.infoডাকযোগে পাঠানোর ঠিকানা:বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস১৫, নিউ ইস্কাটন রোড, লেভেল-৬, রমনা, ঢাকা-১০০০।

ইন্টারনেট নেই। সংযোগ এলে আবার ব্যবহার করতে পারবেন।
ছেড়ে দিলে রিফ্রেশ হবে