কুক (অফিস ক্যান্টিন)
Job Description
কোয়ালিটি ফিডস লিমিটেড-এর নতুন অফিস স্বদেশ, পূর্বাচল (৩০০ ফিট), ঢাকা এর কর্মকর্তা ও কর্মচারীদের জন্য পরিচালিত অফিস ক্যান্টিনে একজন দক্ষ, অভিজ্ঞ এবং দায়িত্বশীল কুক নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীকে প্রতিদিন স্বাস্থ্যসম্মত, সুস্বাদু ও মানসম্মত খাবার প্রস্তুত এবং ক্যান্টিনের রান্নাঘর সুষ্ঠুভাবে পরিচালনার দায়িত্ব পালন করতে হবে।
দায়িত্ব ও কর্তব্য:
কর্মকর্তা ও কর্মচারীদের জন্য প্রতিদিন দুপুরের খাবার এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য খাবার প্রস্তুত করা।
বিভিন্ন ধরনের বাঙালি খাবার, চাইনিজ খাবার এবং অন্যান্য জনপ্রিয় আইটেম দক্ষতার সঙ্গে রান্না করতে সক্ষম হতে হবে।
বিশেষ সভা, প্রশিক্ষণ, অতিথি আপ্যায়ন বা কর্পোরেট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় খাবার প্রস্তুত করা।
খাদ্যের গুণগত মান, স্বাদ, পুষ্টিগুণ এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করা।
রান্নাঘর, রান্নার সরঞ্জাম এবং খাদ্য সংরক্ষণস্থল পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা।
খাদ্যসামগ্রীর সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং অপচয় কমানো।
প্রয়োজনীয় কাঁচামালের চাহিদা যথাসময়ে কর্তৃপক্ষকে অবহিত করা।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত অন্যান্য দায়িত্ব যথাযথভাবে পালন করা।
Experience
- 8 to 15 years
- The applicants should have experience in the following business area(s): Manufacturing (FMCG), Hospital, Hotel, Restaurant, Group of Companies
Education
ন্যূনতম অষ্টম শ্রেণি/এসএসসি বা সমমান।
হোটেল ম্যানেজমেন্ট, ক্যাটারিং বা কুকিং-সংক্রান্ত প্রশিক্ষণপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Additional Requirements
- Age 30 to 50 years
কর্পোরেট অফিস, শিল্প-প্রতিষ্ঠান, হোটেল, রেস্টুরেন্ট বা ক্যান্টিনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
সকল প্রকার বাঙালি খাবার রান্নায় দক্ষ হতে হবে।
চাইনিজ, কনটিনেন্টাল বা অন্যান্য জনপ্রিয় খাবার প্রস্তুতের দক্ষতা থাকতে হবে।
খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।
পরিচ্ছন্ন, দায়িত্বশীল, সৎ ও সময়ানুবর্তী হতে হবে।
চাপের মধ্যে কাজ করার এবং সময়মতো খাবার পরিবেশনের সক্ষমতা থাকতে হবে।
Skills & Expertise
Compensation & Other Benefits
- Mobile bill,Profit share,Gratuity,Over time allowance
- Salary Review: Yearly
- Festival Bonus: 2
আকর্ষণীয় বেতন (অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে)।
কোম্পানির প্রচলিত নীতিমালা অনুযায়ী ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।