Back to Career Hub

রিলেশনশিপ অফিসার (Relationship Officer)

সীমান্তিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার
Sylhet Marketing/Sales Full Time At least 2 years Not disclosed 1 vacancy Posted Jul 28, 2026 Deadline Aug 10, 2026

Job Description

সীমান্তিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রোজভিউ পয়েন্ট, উপশহর, সিলেট এ উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য, উদ্যমী ও দায়িত্বশীল বাংলাদেশী নাগরিকদের নিকট থেকে আবেদন আহ্বান করা হচ্ছে।

পদের সংখ্যা: একাধিক

দায়িত্বসমূহ:

  • চিকিৎসক, মেডিকেল কলেজ, হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার, কর্পোরেট প্রতিষ্ঠান এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে পেশাগত সম্পর্ক স্থাপন ও বজায় রাখা।
  • প্রতিষ্ঠানের বিভিন্ন চিকিৎসা সেবা, বিশেষায়িত বিভাগ, স্বাস্থ্য প্যাকেজ ও অন্যান্য সুবিধা সম্পর্কে নিয়মিত প্রচার ও উপস্থাপন করা।
  • নতুন কর্পোরেট ক্লায়েন্ট, রেফারেল নেটওয়ার্ক তৈরি করার পাশাপাশি চিকিৎসক ভিজিট, কর্পোরেট ভিজিট, স্বাস্থ্যসচেতনতামূলক ক্যাম্প, সেমিনার ও অন্যান্য প্রচারণামূলক কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়ন করা।
  • নিয়মিত ফিল্ড ভিজিট, কার্যক্রমের মূল্যায়ন এবং দৈনিক/মাসিক রিপোর্ট প্রস্তুত করে কর্তৃপক্ষের নিকট উপস্থাপন করা।

কর্মস্থল: সীমান্তিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার, রোজভিউ পয়েন্ট, উপশহর, মাছিমপুর, সিলেট।

Experience

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO, Development Agency

Education

  • যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনার্স অথবা মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

Additional Requirements

  • Age At least 23 years
  • হাসপাতাল, মেডিকেল কলেজ, ডায়াগনস্টিক সেন্টার অথবা স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কর্পোরেট রিলেশন, বিজনেস ডেভেলপমেন্ট, মার্কেটিং বা সংশিষ্ট কাজে ন্যূনতম ২ (দুই) বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
  • কম্পিউটার (MS Word, MS Excel, PowerPoint, Internet, E-mail) পরিচালনায় দক্ষ হতে হবে।
  • মোটরসাইকেল চালাতে পারলে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজনীয় দক্ষতা:

  • চমৎকার যোগাযোগ, উপস্থাপনা ও নেটওয়ার্কিং দক্ষতা।
  • নেতৃত্বের গুণাবলি এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা।
  • লক্ষ্যভিত্তিক (Target-oriented) পরিবেশে কাজ করার মানসিকতা।
  • সততা, দায়িত্বশীলতা এবং পেশাদার আচরণ।

Compensation & Other Benefits

    বেতন ও সুযোগ-সুবিধা: যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী আকর্ষণীয় বেতন, ভ্রমণ ভাতা (TA/DA) এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হবে।

How to Apply

আগ্রহী প্রার্থীদেরকে আবেদনপত্র ও পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের ফটোকপি, সদ্য তোলা ০২ কপি পাসর্পোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপিসহ আগামী ১০/০৮/২০২৬ ইং তারিখের মধ্যে নির্বাহী পরিচালক, সীমান্তিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার (বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির-সীমান্তিক কমপ্লেক্স, রোজ ভিউ পয়েন্ট, উপশহর, মাছিমপুর, সিলেট) কার্যালয়ে প্রেরণ/জমা করতে অনুরোধ করা হল। আবেদন পত্র প্রেরন করার সময় খামের উপর অবশ্যই পদের নাম স্পষ্টাক্ষরে লিখতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে ইন্টারভিউ এর জন্য মোবাইল ফোন/এসএমএস/ই-মেইল এর মাধ্যমে জানানো হবে।

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh