ফার্মাসিস্ট (Pharmacist)
Job Description
Context:
জিয়া হার্ট ফাউন্ডেশন-এর অঙ্গ (Subsidiary) প্রতিষ্ঠান জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট-এর ফার্মেসি বিভাগে নিম্নবর্ণিত পদে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ করা হবে। উক্ত পদে নিয়োগের জন্য যোগ্য, দক্ষ, কর্মঠ ও আগ্রহী প্রার্থীদের নিকট হতে নির্ধারিত নিয়মে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে।
কর্মস্থল: উপশহর, দিনাজপুর।
Experience
- At least 2 years
- The applicants should have experience in the following business area(s): Hospital
- Freshers are also encouraged to apply.
Education
- Bachelor of Pharmacy (B.Pharm)
- Diploma
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি/ব্যাচেলর অব ফার্মেসি (B.Pharm/B.Pharm Hons.) ডিগ্রি থাকতে হবে।
বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের কর্তৃক বৈধ ও হালনাগাদ রেজিস্ট্রেশন আবশ্যক।
Additional Requirements
- Age 25 to 40 years
হাসপাতাল ফার্মেসি বা রিটেইল ফার্মেসিতে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা না থাকলেও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিফটভিত্তিক দায়িত্ব পালনে আগ্রহী ও সক্ষম হতে হবে।
রোগী, স্বজন, চিকিৎসক ও সহকর্মীদের সঙ্গে কার্যকর যোগাযোগের জন্য বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।
কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে এবং এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, ই-মেইল ব্যবস্থাপনা ও রিপোর্ট প্রস্তুতকরণে পারদর্শী হতে হবে। সফটওয়্যার পরিচালনা অতিরিক্ত দক্ষতা হিসেবে গণ্য হবে।
দায়িত্বশীল, সৎ, সময়নিষ্ঠ, কর্মঠ এবং চাপপূর্ণ কর্মপরিবেশে দক্ষতার সঙ্গে কাজ করার মানসিকতা থাকতে হবে।
How to Apply
শর্তাবলী:১. আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV), সম্প্রতি তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা, বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের বৈধ ও হালনাগাদ রেজিস্ট্রেশন সনদ, অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় সকল কাগজপত্রের ১ম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে আগামী ০৬/০৮/২০২৬ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে নিম্নস্বাক্ষরকারীর নিকট পৌঁছাতে হবে।২. আবেদন ফি বাবদ ৩০০/- (তিনশত) টাকা (অফেরতযোগ্য) পে-অর্ডারের মাধ্যমে অথবা জিয়া হার্ট ফাউন্ডেশন-এর হিসাব বিভাগে জমা দিয়ে প্রাপ্ত রশিদের কপি আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।৩. অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ এবং বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে।৪. অভিজ্ঞদের ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে।৫. জিয়া হার্ট ফাউন্ডেশন এর বেতন কাঠামো অনুযায়ী/আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।৬. বাছাইকৃত প্রার্থীদের মৌখিক / লিখিত (প্রযোজ্য ক্ষেত্রে) পরীক্ষায় অংশ গ্রহণ করার জন্য মোবাইল ফোন এর মাধ্যমে জানানো হবে।৭. সকল ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।বিঃ দ্রঃ শুধুমাত্র বিজ্ঞপ্তিতে উল্লেখিত যোগ্যতা ও শর্তাবলি পূরণকারী প্রার্থীদের আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রাথমিক বাছাই শেষে কেবল যোগ্য বিবেচিত প্রার্থীদের সাক্ষাৎকারের জন্য আহ্বান করা হবে।অধ্যাপক ডাঃ এ এইচ এম শফিকুর রহমানআহ্বায়ক, জনবল নিয়োগ সাব-কমিটিজিয়া হার্ট ফাউন্ডেশন, উপশহর, দিনাজপুর।