Back to Career Hub

শাখা ব্যবস্থাপক

COAST Foundation
Chattogram, Cox`s Bazar NGO/Development Full Time At least 2 years Not disclosed 10 vacancy Posted Jul 23, 2026 Deadline Aug 08, 2026

Job Description

কোস্ট ফাউন্ডেশন (www.coastbd.net) একটি মানভিত্তিক স্বাধীন, অরাজনৈতিক, অলাভজনক এবং বেসরকারি সংস্থা (এনজিও), জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদ (UN ECOSOC) থেকে Special Consultative Status প্রাপ্ত। কোস্ট ১৯৯৮ সাল থেকে উপকূলীয় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বেঁচে থাকার কৌশলগুলি বিকাশ ও বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রনকারী সংস্থা (এমআরএ) কর্তৃক নিবন্ধিত, সনদ নং ০০৯৫৬-০৪০৪১-০০০৬৮।

বর্তমানে কোস্ট ফাউন্ডেশনের মাঠ পর্যায়ে উক্ত পদে নিয়োগের জন্য প্রান্তিক জনগোষ্ঠী, রাজনীতি ও সমাজ সচেতন পুরুষ ও মহিলা প্রার্থীদের নিম্নোক্ত তারিখ, সময় ও স্থান অনুযায়ী সরাসরি সাক্ষাতকার প্রদানে আহবান করছে।

ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা জন্য কক্সবাজার, চট্টগ্রাম, ভোলা, বরিশাল জেলা ও উপজেলায় নিয়োগ সংক্রান্ত বিবরন:

শাখা ব্যবস্থাপক

পদের সংখ্যা: ১০টি (শুধুমাত্র কক্সবাজার ও চট্টগ্রামের জন্য)

Experience

  • At least 2 years

Education

  • স্নাতক/ স্নাতকোত্তর
  • নূন্যতম এইচএসসি পাস।
  • কোন পরীক্ষাতেই তৃতীয় বিভাগ/ শ্রেণী/ সমমান (জিপিএ ২.৫ এর নীচে) গ্রহণযোগ্য নয়।

Additional Requirements

  • Age 25 to 35 years

বয়স:

  • ২৫-৩৫ বছর। (৩১ জুলাই, ২০২৬ তারিখ)।

অভিজ্ঞতা:

  • ক্ষুদ্রঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক হিসেবে সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • অভিজ্ঞতার ডকুমেন্ট স্বরূপ সংশ্লিষ্ট সংস্থা কর্তৃক নিয়োগপত্র, প্রমোশনপত্র, আইডি কার্ডের ফটোকপি দাখিল করতে হবে।

Compensation & Other Benefits

    শিক্ষনবিশকালে ৩ মাস ৩০০০০ টাকা পরবর্তী ৪র্থ মাস হতে সর্বসাকুল্যে ৪৩৪৭৫ টাকা। চাকরিতে স্থায়ী হলে বেতন ভাতার সাথে কন্ট্রিভিউটরি প্রভিডেন্ট ফান্ড, ২টি উৎসব ভাতা (প্রতিটি উৎসব ভাতা একটি মূল বেতনের সমান), গ্রাচ্যুইটি ও নারীদের জন্য সন্তান পরিচর্যা ভাতার ব্যবস্থা আছে। পুরুষ কর্মীদের জন্য অফিসে খরচে থাকা এবং নিজ খরচে খাওয়ার ব্যবস্থা আছে। নিয়োগপ্রাপ্ত হলে মোটর সাইকেল/সাইকেল নিয়ে যোগদান করতে হবে এ ক্ষেত্রে মোটরসাইকেলের জন্য জ্বালানী ও মেইনটেনেন্স বাবদ মাসিক ১৫০০ টাকা ভাতা পাওয়া যাবে। শাখা ব্যবস্থাপকদের জন্য ৩৩০০ টাকা জ্বালানী ভাতা প্রদান করা হবে।

How to Apply

শর্তাবলী: ১৫ দিন পর প্রার্থীকে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে যেখানে বিশেষ করে উল্লেখ থাকবে যে, অঙ্গীকারের তারিখ থেকে ৬ মাসের মধ্যে ফাউন্ডেশন ছেড়ে চলে গেলে জামানত বাজেয়াপ্ত হবে যোগদানের ১ম মাস থেকে ৬ মাস পর্যন্ত বেতন হতে প্রতিমাসে ৫০০০/- টাকা করে মোট ৩০০০০/- টাকা ফেরতযোগ্য জামানত হিসেবে কেটে রাখা হবে। অন্যান্য শর্তাবলী: সাক্ষাতকারের সময় ৩ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (১৫ দিনের পুর্বে তোলা ছবি গ্রহনযোগ্য নয়), সকল পরীক্ষা পাশের সনদপত্রের মূলকপি, মূল নাগরিকত্ব সনদপত্র, জাতীয় পরিচয়পত্রের মূলকপি সঙ্গে আনতে হবে। নিজ উপজেলা পরিষদের ১ম শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র, সকল সনদের অনুলিপি, সর্বশেষ পরীক্ষার প্রবেশপত্রে অনুলিপি জমা দিতে হবে। পরীক্ষা ফি বাবদ ১০০ টাকা প্রদান করতে হবে। ছাত্র ও ধূমপায়ীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজন নাই। কোন প্রার্থী সম্পর্কে নারী বা শিশুর প্রতি শোষন বা যৌন নির্যাতনের কোন অভিযোগ থাকলে বা প্রমানিত হলে তার প্রার্থীতা বা নিয়োগ বাতিল হয়ে যাবে। নির্বাচিত প্রার্থীদের সর্বদা যৌন শোষণ ও অপব্যবহার থেকে সুরক্ষা নীতি মেনে চলতে হবে। নির্বাচিত প্রার্থীদের যৌন শোষণ এবং অপব্যবহারের সাথে সম্পর্কিত বিষয়ে তাদের অতীতের আচরণের বিষয়ে রেফারেন্স এবং ব্যাকগ্রাউন্ড চেক করা হবে। প্রার্থী নিজে বাল্যবিবাহ করবে না বা তার পরিবারের কোন সদস্যকে বাল্যবিবাহ দিবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। কোস্ট ফাউন্ডেশন সকল নিয়োগের ক্ষেত্রে পড়ালেখা শেষ হয়েছে এমন স্থানীয় ও বিবাহিত নারী প্রার্থীদের স্থানীয় এলাকায় কাজ করার সুযোগ দিয়ে থাকে। যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে, এমনকি প্রার্থিতাও বাতিল হতে পারে। শৃংখলা বিধানের স্বার্থে কোস্ট ফাউন্ডেশন নিয়োগ প্রাপ্তদের আইনগত অভিভাবক থেকে ৩০০ টাকা মুল্যের ননজুডিশিয়াল স্টাম্পে অঙ্গীকারনামা গ্রহণ করবে।

নিয়োগের জন্য সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাতকার দিন।পরীক্ষার তারিখ, সময়: ০৮ আগস্ট, ২০২৬ সকাল ১০.০০পরীক্ষার স্থান: কোস্ট কক্সবাজার কেন্দ্র, বাসা নং #৭৫, রোড নং #০২, ব্লক -এ, লাইট হাউজ রোড, কলাতলী, কক্সবাজার।

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh