Back to Career Hub

বাস হেলপার (Bus Helper)

Uttara University
Uttara West Driver Contract NA Not disclosed 1 vacancy Posted Jun 16, 2026 Deadline Jun 30, 2026

Job Description

দায়িত্ব ও কর্তব্য:

  • যাত্রীদের নিরাপদে বাসে উঠা-নামায় সহায়তা করা।

  • বাসের শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে চালককে সহযোগিতা করা।

  • বাস চলাচলের সময় যাত্রীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা।

  • নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাস পরিচালনায় সহায়তা করা।

  • বাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করা।

  • বাসে কোনো হারানো জিনিসপত্র পাওয়া গেলে যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করা।

  • জরুরি পরিস্থিতিতে যাত্রীদের নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করা।

  • পরিবহন বিভাগের কর্মকর্তা ও বাস চালকের নির্দেশনা অনুযায়ী অন্যান্য দায়িত্ব পালন করা।

  • প্রয়োজনে অফিসিয়াল ডকুমেন্ট, পার্সেল বা অন্যান্য সামগ্রী বহনে সহায়তা করা।

Education

    • JSC / JDC / 8 pass

Additional Requirements

  • Age 18 to 40 years
  • Only Male

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/জেএসসি/এসএসসি বা সমমান। বিশেষভাবে যোগ্য ও অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। প্রার্থীকে বাংলা ভাষায় পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। ইংরেজি ভাষার প্রাথমিক জ্ঞান থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: বাস, মিনিবাস, কোস্টার অথবা অনুরূপ গণপরিবহনে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে; তবে যোগ্য নবীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। অতিরিক্ত যোগ্যতা: বয়স: ১৮–৪০ বছর।

  • শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

  • শারীরিকভাবে সুস্থ, কর্মক্ষম এবং পরিশ্রমী হতে হবে।

  • ভদ্র, বিনয়ী ও যাত্রীসেবায় আগ্রহী হতে হবে।

  • দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও দলগতভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।সততা, বিশ্বস্ততা এবং গোপনীয়তা রক্ষার মানসিকতা থাকতে হবে।

Compensation & Other Benefits

    বেতন ভাতাদি:

    • উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা হবে।
    • বার্ষিক ইনক্রিমেন্ট।
    • উৎসব ভাতা।
    • প্রভিডেন্ট ফান্ড (প্রযোজ্য ক্ষেত্রে)।
    • গ্র্যাচুইটি (প্রযোজ্য ক্ষেত্রে)।
    • ছুটি ও অন্যান্য সুবিধা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।

How to Apply

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের নিম্নোক্ত কাগজপত্রসহ আবেদন করতে হবে:১. রেজিস্ট্রার, উত্তরা ইউনিভার্সিটি, বরাবর, হোল্ডিং ৭৭, বেড়িবাঁধ রোড, তুরাগ, উত্তরা, ঢাকা ১২৩০ - ঠিকানায় আবেদন করতে হবে । ২. হালনাগাদ জীবনবৃত্তান্ত (CV)।৩. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।৪. শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি (যদি থাকে)।৫. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।৬. অভিজ্ঞতার সনদপত্র (যদি থাকে)।আবেদনের শেষ তারিখ৩০ জুন ২০২৬

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh