Back to Career Hub

কর্মসূচী ব্যবস্থাপক (ঋণ কার্যক্রম)

Peoples Oriented Program Implementation (POPI)
Anywhere in Bangladesh NGO/Development Full Time Office At least 2 years Not disclosed 1 vacancy Posted Jun 16, 2026 Deadline Jul 10, 2026

Job Description

পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি) পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে তিন দশকেরও বেশি সময় ধরে সুনামের সাথে কাজ করে আসছে। সংস্থার ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে নিম্নলিখিত পদসমূহে নিয়োগের জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

Experience

  • At least 2 years
  • The applicants should have experience in the following business area(s): NGO

Education

    • Masters
    • Bachelor/Honors

Additional Requirements

  • Age At most 48 years

অভিজ্ঞতা

  • ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট পদে ২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে এবং ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে ন্যূনতম ১০ বছর কাজের অভিজ্ঞতাসহ কমপক্ষে ১৬টি শাখা পরিচালনার অভিজ্ঞতা।

Compensation & Other Benefits

    বেতন:

    • শিক্ষানবিশকালে সর্বসাকুল্যে ৬৬,৮৬২/-এবং স্থায়ীকরণের পর ৭৩,৮০৩/-।

    সুবিধাসমূহঃ

    • সকল পদের জন্য শিক্ষানবিশকাল ৬ মাস। শিক্ষানবিশকালে স্বল্পসুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ ও মোটরসাইকেলের জ্বালানী, রক্ষণাবেক্ষণ ব্যয় এবং স্থায়ীকরণের পর বাৎসরিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, বছরে দুইটি উৎসব ভাতা ও বৈশাখী ভাতা প্রদত্ত হবে। এছাড়াও দূরত্ব ভাতা, উৎসাহ ভাতা, হাওড় ভাতা ও শহর ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদত্ত হবে।

How to Apply

অন্যান্য শর্তাবলী আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, শিক্ষা ও অভিজ্ঞতার সনদপত্র, পূর্বের প্রতিষ্ঠানের ছাড়পত্র (পূর্ব অভিজ্ঞতার ক্ষেত্রে), বৈধ ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি ২ কপি সদ্য তোলা রঙ্গিন ছবি, এলাকার দুইজন গণ্যমান্য ব্যক্তির (যাদের মধ্যে একজন শিক্ষক) নাম, ঠিকানা, মোবাইল নম্বর এবং আবেদনকারীর A4 সাইজের পেপারে আবেদনপত্রসহ আগামী ১০/০৭/২০২৬ তারিখের মধ্যে বরাবর, মানবসম্পদ ও প্রশিক্ষণ বিভাগ, পিপল্স ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন (পপি), ৫/১১-এ, ব্লক-ই, লালমাটিয়া, ঢাকা-১২০৭, ঠিকানায় ডাকযোগে/কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরিও আবেদন পত্র গ্রহণ করা হয়। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। ইমেইলেও আবেদন পাঠাতে পারেন: hr@popibd.org. ইমেইলের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ন আবেদন পত্র বাতিল বলে গণ্য হবে।

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh