সিনিয়র কমিউনিটি মোবিলাইজার (Senior Community Mobilizer)
Job Description
• NRC-এর নীতিমালা, আচরণবিধি (CoC), টার্মস অব রেফারেন্স (ToR) এবং অন্যান্য প্রযোজ্য নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা।
• কমিউনিটি সম্পৃক্ততা ও সচেতনতা:
a) প্রোটেকশন অফিসারের নির্দেশনায় কমিউনিটি সেশন ও আউটরিচ কার্যক্রমে তথ্যবহুল ও IEC (তথ্য, শিক্ষা ও যোগাযোগ) সামগ্রী বিতরণ ও সরবরাহ করা।
b) কমিউনিটি নেতৃবৃন্দ ও অন্যান্য স্টেকহোল্ডারসদের সাথে সমন্বয়ের মাধ্যমে সেশন প্রচার ও কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করে দৃঢ় সম্পর্ক গড়ে তোলা।
c) শান্তিপূর্ণ সহাবস্থান, সংঘাত প্রতিরোধ ও প্রশমনমূলক কার্যক্রমের আয়োজন ও বাস্তবায়নে অংশগ্রহণ করা। যেমন: ফুটবল খেলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গল্প বলা, কবিতা আবৃত্তি ইত্যাদি।
d) উপস্থিতি তালিকা, বিতরণ তালিকাসহ তথ্য সংগ্রহের বিভিন্ন ফরম যথাযথভাবে পূরণ, সংরক্ষণ এবং প্রোটেকশন অফিসারের নিকট হস্তান্তরে সহায়তা করা।
• মৌলিক তথ্য সহায়তা ও রেফারেল সেবা:
a) শারীরিক সহিংসতা, ইচ্ছাকৃত বঞ্চনা বা জবরদস্তির শিকার ব্যক্তিদের জন্য বিদ্যমান সেবাসমূহ সম্পর্কে তথ্য প্রদান এবং প্রয়োজনে উপযুক্ত সেবায় রেফার করা; এ ক্ষেত্রে নিরাপত্তা, ক্ষতি না করার নীতি (Do No Harm), গোপনীয়তা, বৈষম্যহীনতা এবং অবহিত সম্মতির নীতিমালা অনুসরণ করা।
b) কমিউনিটিতে ঘটে যাওয়া নিরাপত্তা বা সুরক্ষা সংক্রান্ত ঘটনাসমূহ সম্পর্কে প্রোটেকশন অফিসারদেরকে যথাসময়ে সঠিক তথ্য প্রদান করা, যাতে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারেন।
• প্রশাসনিক ও কার্যক্রমগত সহায়তা:
a) বিভিন্ন অনুষ্ঠান, প্রশিক্ষণ, সচেতনতামূলক সেশন এবং কমিউনিটি আউটরিচ কার্যক্রম বাস্তবায়নে প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা প্রদান করা।
b) প্রোটেকশন কার্যক্রম-সংশ্লিষ্ট রেকর্ড, নথিপত্র, কেস ফাইল এবং ডকুমেন্টেশন সংরক্ষণে সহায়তা করা।
• CSP (Civilian Self-Protection) গ্রুপের সাথে কাজ:
a) CSP টুলকিট কার্যকরভাবে বাস্তবায়নের জন্য উপযুক্ত গ্রুপসমূহ চিহ্নিত করতে প্রোটেকশন টিমকে সক্রিয়ভাবে সহায়তা করা।
b) CSP গ্রুপসমূহকে CSP টুলকিট বাস্তবায়নে সহায়তা প্রদান, যার মধ্যে প্রশিক্ষণে অংশগ্রহণ, স্টেকহোল্ডার ম্যাপিং, দ্বন্দ্ব বিশ্লেষণ, কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অন্তর্ভুক্ত।
• কেস ম্যানেজমেন্ট অফিসারের তত্ত্বাবধানে ভ্রাম্যমাণ সেবা ও বাড়ি বাড়ি পরিদর্শন কার্যক্রম পরিচালনা এবং সকল সেবাগ্রহীতার তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করা।
• লাইন ম্যানেজার কর্তৃক অর্পিত অন্যান্য প্রাসঙ্গিক দায়িত্ব ও কাজ সম্পাদন করা।
Experience
- At least 1 year
- The applicants should have experience in the following business area(s): NGO
Education
- Higher Secondary
- Diploma
Certification in trade course and relevant training is preferred
Additional Requirements
- Age At least 18 years
কমিউনিটি-ভিত্তিক বা নির্মাণ-সম্পর্কিত কাজে প্রাসঙ্গিক অভিজ্ঞতা, বিশেষত কন্টিনজেন্ট কর্মী বা স্বেচ্ছাসেবক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ প্রদান, তথ্য অধিবেশন (Information Session), সচেতনতামূলক সেশন পরিচালনার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কমিউনিটি সম্পৃক্ততা, তথ্য/সচেতনতামূলক সেশন পরিচালনা এবং সহকর্মীদের পেশাগত উন্নয়নে সহায়তা প্রদানের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
রোহিঙ্গা শরণার্থী প্রেক্ষাপটে কাজ করার পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
কক্সবাজার বা চট্টগ্রাম জেলার স্থানীয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চট্টগ্রামের আঞ্চলিক ভাষা এবং/অথবা রোহিঙ্গা ভাষায় সাবলীলভাবে যোগাযোগ করতে পারলে অগ্রাধিকার দেওয়া হবে।
Skills & Expertise
Compensation & Other Benefits
বাৎসরিক ছুটি: বছরে ১২ (বারো) দিন।
অসুস্থতাজনিত ছুটি: বছরে ৮ (আট) দিন।
সাপ্তাহিক ছুটি: প্রতি সপ্তাহে ২ (দুই) দিন।
ইনসুরেন্স সুবিধা: NRC-এর ইনসুরেন্স পলিসি অনুযায়ী সুবিধা প্রযোজ্য।
How to Apply
আবেদন প্রক্রিয়া: কোনো ধরনের হার্ডকপি গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র bdjobs-এর অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। সিভিতে অবশ্যই আপডেটেড ছবি এবং ন্যাশনাল আইডি কার্ড নাম্বার উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের আবেদন করার জন্য উৎসাহিত করা হচ্ছে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। যদি আবেদনকারীরা আবেদন প্রক্রিয়ার সময় কোনো ভুল তথ্য প্রদান করেন, তথ্য গোপন করেন অথবা তথ্যের ভুল উপস্থাপন করেন, তবে তাদেরকে নিয়োগ প্রক্রিয়া থেকে অযোগ্য বলে ঘোষণা করা হবে।বি দ্রঃ এনআরসি একটি অসম্প্রদায়িক, অরাজনৈতিক ও অলাভজনক সংস্থা। এনআরসি তে নিয়োগের ক্ষেত্রে কোন রকমের আর্থিক লেনদেন ও সুপারিশ গ্রহণযোগ্য নয়।