ভূমি

ভূমি

Click any image to open preview.

ল্যাংড়া আম

Food Product BDT 100

ফলের রাজা আম, আমের রাজা ল্যাংড়া !!!

হুশিয়ার সাবধান। রাজা মশাই আসছেন.........

দেশে যে কটি উৎকৃষ্ট জাতের আম এগুলোর মধ্যে ল্যাংড়া সবচেয়ে এগিয়ে। পাকা অবস্থায় হালকা সবুজ থেকে হালকা হলুদ রাং ধারণ করে। ফলের শাঁস হলুদাভ। কাঁচা অবস্থায় আমের ঘ্রাণ সত্যিই পাগল করা। অত্যন্ত রসাল এই ফলটির মিষ্টতার পরিমাণ গড়ে ১৯.৭%। বোঁটা চিকন। আটি অত্যন্ত পাতলা।

.

ভারতের বেনারসে এর উদ্ভব হয়েছে। বাংলাদেশে সব জেলাতেই এই আম জন্মে।রাজশাহীর ল্যাংড়া আম স্বাদে, মানে উন্নত।

.

ভারতের এক খোড়া ফকিরের নামে আমটির নামকরণ হয়েছে। ফকিরের আস্তানা থেকে এই জাতটি প্রথম সংগৃহীত হয়েছিল। খোড়া ফকির যেখানে বাস করতেন তার আশেপাশে থেকে উৎপন্ন শত শত আমের গাছ ছিল। তারই একটি থেকে ল্যাংড়া নামের অতি উৎকৃষ্ট জাতটি বেরিয়ে এসেছে।

.

খাওয়ার উপযোগী অংশ ৭৩.১%, ওজন ৩১৪.১ গ্রাম। মধ্য মৌসুমি জাত ল্যাংড়া।

No internet connection. Some features may not work until you are back online.
Release to refresh