OrganicOnline.com.bd
CASHEW-NUTS (50gm)
You can order directly from https://bit.ly/2ziPWNY
- 10% discount applied for Exaiubian
- Minimum Purchase Amount: 500 taka (from any products of OrganicOnline.com.bd)
- 5% of total amount will be contributed to support Exaiubian Community
- Delivery Charge: 75 taka
- All Product List: https://bit.ly/3fuIRdL
- PKSF Certified Product.
পুষ্টিগুণ এবং শরীরিক উপকারিতার দিক থেকে কাজু বাদামের কোনও বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন নানা ভাবে শরীরের উপকারে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন।
একাধিক গবেষণায় দেখা গেছে, নিয়মিত যদি কাজু বাদাম খাওয়া যায়, তাহলে শরীরে নানা পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়, সেই সঙ্গে আরও কিছু উপকার পাওয়া যায়। যেমনঃ
ক্যান্সার রোগ দূরে থাকে
প্রতিদিন এক মুঠো করে কাজু বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা। কারণ এই বাদমে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে দেখা না দেয় সেদিকেও খেয়াল রাখে।
সংক্রমণের আশঙ্কা কমে
কাজু বাদামে থাকা জিঙ্ক, ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে।
হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা কমে
কাজু বাদামে উপস্থিত অ্যান্টি-অক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার রোগকে দূরে রাখে, তেমনি নানাবিধ হার্টের রোগ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে।
ব্লাড প্রেসার নিয়ন্ত্রণে রাখে
এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যা ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমে
কাজুতে রয়েছে ওলিসিক নামে এক ধরনের মোনোআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা দেহে বাজে কোলেস্টরলের মাত্রা কমাতে দারুন কাজে আসে।
চুলের সৌন্দর্য বৃদ্ধি পায়
এই বাদামে রয়েছে কপার, যা চুলের ঔজ্জ্বল্য বাড়ানোর পাশাপাশি চুলের গোড়া শক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে। এছাড়াও কাজু বাদামে থাকা কপার শরীরের অন্দরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয়, যা চুলের কালো রংকে ধরে রাখতে বিশেষ ভূমিকা নেয়।
ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখে
একাধিক গবেষণায় দেখা গেছে- প্রোটিন এবং ফাইবার সমৃদ্ধ এই খাবারটি নিয়মিত খেলে রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা কমে। সেই সঙ্গে শরীরের কর্মক্ষমতাও বৃদ্ধি পায়।