OrganicOnline.com.bd
Fennel-Seed (100gm)
You can order directly from https://bit.ly/3fr98to
- Minimum Purchase Amount: 500 taka (from any products of OrganicOnline.com.bd)
- 5% of total amount will be contributed to support Exaiubian Community
- Delivery Charge: 75 taka
- All Product List: https://bit.ly/3fuIRdL
- PKSF Certified Product.
মৌরি একটি দারুণ মসলা। তবে শুধু মসলা হিসেবেই নয়, এর রয়েছে আরও বহু ব্যবহার। এ লেখায় তুলে ধরা হলো মৌরির তেমন কিছু ব্যবহার। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
১. নিঃশ্বাসে দুর্গন্ধ দূর করতে
নিঃশ্বাসে দুর্গন্ধ হয়েছে? নিয়মিত সামান্য পরিমাণে মৌরি খান। এতে আপনার শ্বাস পরিষ্কার হবে।
২. হজমে গণ্ডগোল দূর করতে
পেট পরিষ্কার রাখার ওষুধ তৈরিতে একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো মৌরি। আর এটি পেটের গ্যাস যেমন দূর করে তেমন হজমের গণ্ডগোলও দূর করতে সহায়তা করে। মৌরি চিবোলে মুখ থেকে যে লালা ক্ষরিত হয় তা হজমে সাহায্য করে। পাশাপাশি মৌরিতে যে ফাইবার থাকে তা যেমন খাদ্যকে পাচনতন্ত্র বেয়ে এগিয়ে যেতে সাহায্য করে তেমনই তা কোষ্ঠবদ্ধতার ওষুধ হিসেবেও কার্যকর।
৩. ওজন হ্রাস করতে
মৌরি দেহের বাড়তি ওজন হ্রাস করতে ভূমিকা রাখে। সাম্প্রতিক এক গবেষণায় পাওয়া গেছে, এর ওজন হ্রাসের প্রমাণ। এটি উষ্ণ পানিতে মিশিয়ে সেবন করলে দেহের ওজন কমবে।
৪. ব্রণ নিয়ন্ত্রণে
মৌরিতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণ। আর এ কারণে এটি দেহের সংক্রমণের বিরুদ্ধে যেমন কাজ করে তেমন দেহের ব্রণ সমস্যাও কমায়।
৫. পেটের চর্বি নিয়ন্ত্রণ করতে
অনেকেরই পেটে বাড়তি চর্বি জমে যায়। এ সমস্যা দূর করতে পারে নিয়মিত মৌরি সেবন। এ জন্য প্রতিদিন সামান্য মৌরি, জিরা ও মেথির গুঁড়া একত্রিত করে উষ্ণ পানিতে মিশিয়ে পান করা যেতে পারে।
৬. খাবারের স্বাদ বাড়াতে
আপনার যেকোনো রান্না খাবারের স্বাদ বাড়াতে পারে মৌরি। এ জন্য আপনি মৌরি এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করতে পারেন। রান্নার সময় এটি যে খাবারেই দেবেন, তারই স্বাদ বেড়ে যাবে।
৭. মাউথ ফ্রেশনার হিসেবে
মৌরি মাউথ ফ্রেশনার হিসেবে অত্যন্ত কার্যকর। মৌরিতে এমন কিছু উপাদান থাকে যা নিজস্ব সুগন্ধের জোরে মুখ থেকে খাবারের গন্ধ (তা সে সুগন্ধ বা দুর্গন্ধ যা-ই হোক না কেন) দূর করতে সক্ষম। মৌরির এই গুণের কথা জেনেই, খাওয়ার শেষে মৌরি মুখে দেওয়ার রীতি চালু হয়েছিল।
মৌরি খান নিয়মিত আর থাকুন সুস্থ্য
প্রায় প্রতিটি বাঙালীর রান্না ঘরেই মৌরি একটি অপরিহার্য উপাদান। রোজকার খাবারে বা খাবার পর একটু মৌরি চাই চাই। হয়তো আমরা শুধু খাবার পর একটু ভালো হজমের জন্য খাই। কিন্তু মৌরির আরও খাদ্য গুণ আছে সেটা কি জানেন? হ্যাঁ মৌরি যেমন খেতেও সুস্বাদু তেমনই খাদ্য গুণে ভরা। মৌরিতে এমন কিছু উপাদান আছে যা আমাদের প্রতিদিন ভালো থাকার জন্য দরকার। আসুন জেনেনি মৌরির উপকারিতা।
রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, যদি রোজ মৌরি খাওয়া হয় তাহলে, শরীরে নাইট্রেট নামক এক উপাদানের পরিমান বাড়ে। যা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এছাড়াও এতে থাকা পটাশিয়াম রক্ত রসের জন্য উপকারী। মৌরি রক্তকে পরিষ্কার রাখতেও সাহায্য করে। এবং এটি শরীর থেকে ক্ষতিকর টক্সিন বার করে শরীরকে সুস্থ রাখে।
হজম শক্তি বৃদ্ধি
মৌরিতে হজম শক্তি বাড়ে। খাবার হজম করতে সাহায্য করে। গ্যাসের সমস্যয় দারুন উপযোগী। এক গ্লাস জলে সারা রাত মৌরি ভিজিয়ে রেখে সেই জল খেলে পেট ফাঁপা ও গ্যাসের কারণে হওয়া পেট ব্যাথা কমে। এছাড়াও অন্যান্য পেটের সমস্যা নিয়ন্ত্রণ করতেও সাহায্য করে মৌরি।
সাইনাসের সমস্যা দূর করে
দেখা গেছে মৌরি সাইনাসের সমস্যা দূর করতেও উপযোগী। কারণ এতে থাকে ফাইটোনিউট্রিয়েন্ট যা সাইনাসের সমস্যাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়াও হাঁপানির সমস্যা, ব্রঙ্কাইটিসের সমস্যা দূর করতেও সাহায্য করে মৌরি।
ক্যান্সার প্রতিরোধক
ক্যান্সারের সমস্যাতেও মৌরির ভূমিকা গুরুত্বপূর্ণ। এটি ত্বকের ক্যান্সার এবং বিশেষ করে কোলন ক্যান্সার কমাতে সাহায্য করে। এইসব ক্যান্সার তৈরিতে যেসব উপাদান কাজ করে সেগুলিকে ধ্বংস করতে মৌরি সাহায্য করে। দেহে ক্যান্সারকে ছড়িয়ে পড়তে দেয় না।
ত্বকের যত্ন
ত্বককে ভালো রাখার ক্ষমতাও মৌরির আছে। নিয়মিত মৌরি খেলে শরীরে ক্যালসিয়াম, জিঙ্কের মত উপাদান বাড়ে। যেটি শরীরে অক্সিজেনের ভারসাম্য ঠিক রাখে। ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে। এছাড়াও ব্রণর সমস্যা দূর করতেও সাহায্য করে।
চোখের জন্য ভালো
চোখকে ভালো রাখে মৌরি। এতে থাকা ভিটামিন এ চোখের জন্য খুবই উপকারী। যা চোখের দৃষ্টিশক্তি বাড়ায়। চোখে গ্লুকমার মত সমস্যা নিয়ন্ত্রণ করতে মৌরি সাহায্য করে।
শরীর ঠাণ্ডা রাখে
অতিরিক্ত গরমে মৌরির জল খেলে শরীরে শান্তি আসে। শরীর ঠাণ্ডা থাকে। মৌরি শরীরের সাথে সাথে মনকেও শান্ত রাখতেও সাহায্য করে।
অন্যান্য উপকারিতা
এছাড়াও মৌরি বায়ুরোগ, মুখের প্রদাহ নিয়ন্ত্রণ করে। মৌরি পাতার রস কৃমিনাশক হিসাবে আয়ুর্বেদ শাস্ত্রে পরিচিত।
চায়ে মৌরি দিয়ে খেলে হজমের সমস্যা যেমন কমে, তেমনই কোষ্ঠকাঠিন্য দূর করতেও বিশেষ উপযোগী। মৌরি কোষ্ঠ কাঠিন্য দূর করতে সাহায্য করে।
মৌরি মায়ের বুকের দুধ বাড়াতে সাহায্য করে।
মৌরির উপকারিতা সম্পর্কে আশাকরি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম। এবার তাহলে রোজ খাবার পর একটু মৌরি চিবোতে ভুলবেন না কিন্তু। মৌরি খান ও সুস্থ্য থাকুন।